নেত্রকোনায় রিকশা বিতরণ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:১৭
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে এবং নেত্রকোনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে একশ দরিদ্র ব্যক্তির একশ রিকশা বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে রিকশা বিতরণ করেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব নূরনবী তালুকদার, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, যাকাত ফাউন্ডেশনের মাহবুবুর রহমান খান এবং রিকশা গ্রহীতা মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র সরকার। নেত্রকোনা জেলার ৭টি উপজেলার একশ দরিদ্র ব্যক্তির মাঝে রিকশাগুলো বিতরণ করা হয়। রিকশা যাতে বিক্রি করা না হয় সেজন্য তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। বক্তারা তাদের বক্তব্যে রিকশার আয় থেকে যেন তাদের সন্তানদের লেখাপড়া করানো হয় সে আহ্বান জানিয়ে বলেন, ‘রিকশাওয়ালার সন্তান যেন রিকশাওয়ালা না হয়ে লেখাপড়া শিখে বড় কিছু হয়’।