দুর্গম হাওর অঞ্চলের সুবিধা বঞ্চিতদের মাতৃত্বকালীন প্রসূতি সেবা বিষয়ক ৬ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক এক সভা সমপ্রতি নরসিংদী সদর হাসপাতালের মা ও শিশু কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মমতাজ। নরসিংদীর সিভিল সার্জন ডা. রশীদ আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এইচ আর ডি ইউনিটের সিনিয়র সহকারী প্রধান মো. মাহফুজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার ডা. ইশিতা হোসেন চৌধুরী, নরসিংদীর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এস এম আনোয়ার হোসেন, কেয়ার বাংলাদেশের টিম লিডার ডা. রাহাত আরা নূর, ডা. ওবায়দুল কবির খান, গাইনী কনসালটেন্ট ডা.মাহবুবা হক, নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা.শীতল চৌধুরী , মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা.অসীম কুমার ভৌমিক, ডা.ইকবাল আহমেদ নাসের প্রমুখ।
দুর্গম হাওর অঞ্চল সুনামগঞ্জ জেলার ১০টি থানার ৫০টি ইউনিয়নের ১৫০ জন সেবিকা প্রশিক্ষণার্থী গত ২৮ এপ্রিল থেকে ৬ মাসব্যাপী প্রসূতি মাতা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণে অংশ নেয়। এর মধ্যে নরসিংদী সদর হাসপাতালে অংশ নেয় ২০ সেবিকা প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে প্রশিক্ষণের সফলতা বিষয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন সেবিকা জয়ন্তী, হাসিনা, মার্জিয়া, মুক্তা রানীসহ কয়েকজন। তারা তাত্ক্ষণিকভাবে সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় মাতৃমৃত্যু রোধ বিষয়ক একটি নাটিকা উপস্থাপন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে তুলেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গ্লাক্সোস্মিথক্লিন ও কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কোর্স গত ২৮ এপ্রিল শুরু হয়।
