তালায় শিশু-কিশোরদের প্রশিক্ষণ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:২০
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে চাইল্ড ক্লাবের শিশু ও কিশোরদের ডিআরআর ও সিআরএ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উত্তরণের আয়োজনে এবং সেভ দ্য চিল্ড্রেন এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন তালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চাইল্ড ক্লাবের ত্রিশজন সদস্য। এসময় উত্তরণ এর সিআরপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, এরিয়া ম্যানেজার আকরামুজ্জামান ও ফয়সাল মাহমুদ জোয়াদ্দার, মনিটরিং অফিসার খুরশিদ আলম ও শিরীন আরা পারভীন, ফিল্ড ফ্যাসিলিটেটর, রেজওয়ান উল্লাহ ও পার্থ কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।