সুযোগ আছে অ্যাভিয়েশন ম্যানেজমেন্টে উচ্চশিক্ষার

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:৪৪
এসএসসি-এইচএসসির পর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে সব শিক্ষার্থী নানারকম ভাবনায় ব্যস্ত হয়ে পড়েন, নানারকম আশা নিয়ে আন্দোলিত হন। যদিও সব আশা সবসময় পূর্ণ হয় না। অনেকে উচ্চশিক্ষা নেন ঠিকই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেও পান না চাকরি, এমনকি ব্যবসা করতেও ব্যর্থ হন। এর অন্যতম কারণ সঠিক বিষয় নির্বাচন না করে উচ্চশিক্ষা গ্রহণ। এ ক্ষেত্রে অ্যাভিয়েশন হলো ক্যারিয়ার সহায়ক একটি বিষয়। অ্যাভিয়েশনে কোর্স করে দ্রুত উচ্চ আয়, সামাজিক সম্মান ছাড়াও অনেক উন্নত জীবন ধারায় সম্পৃক্ত হওয়া যায়। অ্যাভিয়েশনের সাধারণ অর্থ হলো—এয়ারলাইন্স সংক্রান্ত বিজ্ঞান। এর সাথে ট্রাভেল টুরিজম, টিকেটিং, পাইলটিং, উড়োজাহাজের ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, বিমানের প্যাসেঞ্জার সেবা, উড়োজাহাজ পরিচালনাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে। অ্যাভিয়েশন খাতে পেশাজীবী হতে এসব বিষয় নিয়ে উচ্চশিক্ষা নিতে হয়। অ্যাভিয়েশন খাতে বেতন কাঠামো ধরা হয় আন্তর্জাতিক কাঠামোর আদলে। অন্যদিকে ভ্রমণের আবেশ এবং গ্ল্যামার থাকায় আধুনিক স্মার্ট পেশা হিসেবে তরুণরা এই পেশা পছন্দ করছে দারুণভাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থীকে এসএসসির পর গতানুগতিক ডিগ্রি পেতে ৭-৮ বছর সময় দিতে হচ্ছে। এ ছাড়া সাধারণ বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে পাওয়াটা সহজ হয় না। কিন্তু সে হিসেবে অ্যাভিয়েশনে রয়েছে বিপুল সুযোগ—ফাইনাল ইয়ারেই শিক্ষার্থীরা চাকরির অফার পেয়ে থাকেন। এসএসসি-এইচএসসি অথবা ‘এ’ লেভেল-‘ও’ লেভেল সম্পন্নকারীরাই এ বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারেন। অ্যাভিয়েশনের কোর্সগুলো আন্তর্জাতিক মান এবং পরিমণ্ডলে হওয়ার কারণে পুরো বিশ্বজুড়ে শিক্ষার্থীর চাকরির সুযোগ সৃষ্টি হয়। পক্ষান্তরে শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করে বিশ্বের প্রায় সব দেশে যেতে পারে। অ্যাভিয়েশনের কিছু কোর্স আছে যার চাহিদা বেশি। এসব কোর্স সম্পন্ন করার পর দ্রুত চাকরি ও আশাব্যাঞ্জক বেতন পাওয়া যায়। এদিক দিয়ে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট অন্যতম। এটি এডেক্সেলের অধীনে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম। এক্ষেত্রে বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যনেজমেন্ট হলো এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে এয়ারলাইন্সের ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফাইন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইন-কানুন প্রভৃতি শেখানো হয়। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স যেখানে ১৮টি বিষয় পড়ানো হয়। এ ছাড়াও রয়েছে এনডি এইচএনডি ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। অ্যাভিয়েশনের অন্যান্য কোর্সের মধ্যে রয়েছে এয়ার হোস্টেজ কেবিনক্রু, ট্রাভেল টুরিজম অ্যান্ড টিকেটিং, পাইলটিং, অ্যারোনটিক্যাল সায়েন্স, অ্যাভিয়েশন সেফটি লাইসেন্স প্রভৃতি। এসব বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় ক্যাটেক, সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন ৮৯৯১৩৭১। অ্যাভিয়েশনে পেশা গড়তে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোর্স করাটা খুবই জরুরি। এ জন্য ভর্তির আগে দেখতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানটির এসব কোর্স শেখানোর সাফল্য ও অভিজ্ঞতা, কাঠামোগত অবস্থান, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, ইন্টারনেট, নিজস্ব সফটওয়্যার, গ্রুপ স্টাডি করার মতো লাইব্রেরি এবং পর্যাপ্ত আপডেট বই আছে কি না। একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানর পরিবেশ ও নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।