আপনার সৌজন্যবোধ কতটুকু?

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:৪৫
ছোটবেলায় পড়েছিলেন—শিষ্টাচার উন্নতির প্রধান সোপান, শিষ্টাচারে মানব হয় মহা মহীয়ান। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের পরিচয় তার কর্মে; বুদ্ধিমত্তায় ও সৌজন্যবোধ তথা শিষ্ঠাচারে। ভদ্রতা, সৌজন্যবোধ, পরিমার্জিত ব্যক্তি মাত্রই শিষ্টাচারে গুণান্বিত ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। তবে ইচ্ছে করলেই নিজের সৌজন্যবোধ বাড়ানো যায় না। বিভিন্ন পরিবেশে নিয়মিত অনুশীলনের মাধ্যমেই শানিত করে নিতে হয় নিজের সৌজন্যতা। চলুন দেখে নিই, আপনার মাঝে সৌজন্যবোধ কতটুকু। ১. সামাজিক কোনো অনুষ্ঠানে আপনি— ক. এক কোণে দাঁড়িয়ে থাকেন। খ. সবার সাথে হাসিমুখে কথা বলেন। গ. যে কথা বলে তার সাথেই কথা বলেন। ২. অফিসে বসের সমালোচনা করলে আপনি— ক. সমালোচনাকারীর সঙ্গ দেন। খ. এ ধরনের কাজ না করার জন্য তাকে অনুরোধ করেন। গ. কান কথায় বিশ্বাস করেন না। ৩. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কোনো কাজের প্রশংসা করলে— ক. বিনীতভাবে প্রশংসা গ্রহণ করেন। খ. অন্যদের অবদানের কথা বলেন। গ. নিজের কৃতিত্ব জারি করেন। ৪. অফিসে কাজের ব্যস্ততায় কোনো সহকর্মী সাহায্য চাইলে আপনি— ক. ক্ষিপ্ত হয়ে ওঠেন। খ. তাকে সরাসরি না করে দেন। গ. বিনীতভাবে অপারগতার কথা বলেন। ৫. রেস্টুরেন্টে খেতে বসেছেন, ওয়েটার খাবার দিতে দেরি করেছে, আপনি তখন— ক. রাগারাগি করেন। খ. দেরি হওয়ার কারণ জানতে চান। গ. তাড়াতাড়ি দেওয়ার জন্য অনুরোধ করেন। ৬. কোনো গরিব আত্মীয় টাকা ধার চাইতে এসেছেন, তখন— ক. দিতে পারবেন না জানিয়ে দেন। খ. যথাসম্ভব সাহায্য করেন। গ. বিরক্ত হন। ৭. আপনার প্রতিবেশী কোনো কারণে বিরক্ত হলে আপনি তখন— ক. নিজ উদ্যোগে বিরোধ মিটিয়ে ফেলেন। খ. প্রতিহিংসামূলক মনোবৃত্তি পোষণ করেন। গ. আপনিও তার উপর বিরক্ত হন। ৮. বন্ধুরা কোনো বিষয়ে আপনাকে পরামর্শ দিলে— ক. পাত্তাই দেন না। খ. মনোযোগ সহকারে শুনবেন। গ. ভেবে দেখবেন বলে জানান। ৯. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো কারণে আপনার উপর বিরক্ত, এ ক্ষেত্রে আপনি— ক. আপনিও রাগ দেখান। খ. বিষয়টি বুঝতে চেষ্টা করেন। গ. তাদের কাছে বিষয়টির ব্যাখ্যা চাইবেন। ১০. সহকর্মী আপনার বিরুদ্ধাচরণ করলে আপনি— ক. সরাসরি তাকে আক্রমণ করেন। খ. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। গ. ভদ্রভাবে তার কারণ জানতে চান। ফলাফল ১-১০ :আপনি নিঃসন্দেহে শিষ্টাচারী নন। আপনার এ রকম সৌজন্যবোধ নিয়ে কিন্তু সমাজে হেয় হতে হবে। ১১-২০ :আপনার মধ্যে অল্পমাত্রায় সৌজন্যবোধ রয়েছে। সেটি আরও শানিত করে নেওয়ার চেষ্টা করুন। ২১-৩০ :ছোট ছোট সৌজন্যবোধের কারণে জীবনকে কীভাবে সুন্দর করা যায়, আপনি খুব ভালো করে জানেন। এ গুণটি ধরে রাখার চেষ্টা করন। আপনার স্কোর ক খ গ ১. ৩ ২ ১ ২. ২ ৩ ১ ৩. ১ ৩ ২ ৪. ১ ২ ৩ ৫. ২ ১ ৩ ৬. ২ ৩ ১ ৭. ৩ ১ ২ ৮. ১ ৩ ২ ৯. ১ ২ ৩ ১০. ১ ২ ৩