তারুণ্য.কম

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:৪৭
++গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম ++ জানার দুনিয়া গানের ভুবনে আমাদের মাঝে অনেকে আছে যারা মিউজিক খুব পছন্দ করেন। বাদ্যযন্ত্রের প্রতি বেশ ভালোই আগ্রহ আছে তাদের। কিন্তু সময় সুযোগের অভাবে তার অনেকটাই পূরণ হয় না। আমরা ভাবি, যদি আমাদের বাসায় কেউ থাকত যে অবসরে মিউজিক শেখাতে পারত, খুব ভালো হতো। আর মিউজিকের মধ্যে সবচেয়ে পরিচিত বাদ্যযন্ত্র গিটার নিয়ে সব ধরনের তথ্য ও গাইড পাওয়া যাবে একটি ওয়েবসাইটে। গিটার একটি বহুল পরিচিত এবং প্রচলিত বাদ্যযন্ত্র। যারা গিটার নিয়ে নাড়াচাড়া করেন তাদের জন্য খুব উপকারী সাইট এটি। এ সাইটটি থেকে আপনি বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। কিন্তু এমন নয় এই সাইটটি দেখেই যে কেউ গিটারের বিষয়ে ওস্তাদ হয়ে যাবেন। এগুলো শুধুমাত্র আপনাকে সহযোগিতা করার জন্য আর কিছু নয়। সাইটটি ভিজিট করার ঠিকানা :http://www.musictheory.net/exercises/fretboard ==== গেম কর্নার রিডজ রেসার আনবাউন্ডেড এটি একটি রেসিং গেম। গেমেটি ডেভেলপ করেছে বাগবিয়ার এন্টারটেইনমেন্ট এবং পাবলিশ করেছে ন্যামকো বান্দাই গেমস। এতে সিঙ্গেল ও মালটিপ্লেয়ার উভয় মোডই রয়েছে। গেমে কোনো অরিজিনাল কার ম্যানুফ্যাকচারার বা কার মডেল নেই, সবই নতুন করে বানানো। অরিজিনাল কার মডেল নিয়ে গেম খেলার তুলনায় অপরিচিত নতুন গাড়ি নিয়ে গেম খেলার মজাই আলাদা। গাড়ির ডিজাইনগুলো বেশ ভালোই হয়েছে এবং সেই সাথে গেমপ্লেও। তবে গেমে একবার পিছিয়ে পড়লে এগিয়ে যাওয়া বেশ কঠিন। গেমে অনেক ধরনের গাড়ি ও স্টেজ ব্যবহার করা হয়েছে, যা গেমারের নজর কাড়বে। গেমটি খেলতে যা লাগবে :প্রসেসর :ইন্টেল ডুয়াল কোর ১.৮ গিগাহার্টজ বা এএমডি এথলন ৬৪ এক্সটু ৩৬০০+, র্যাম :২ গিগাবাইটের, গ্রাফিক্স কার্ড :জিফোর্স ৮৮০০ জিটি বা রাডেওন এইচডি ৩৮৭০ এবং ফ্রি হার্ডডিস্ক স্পেস :৩ গিগাবাইট। গেমসটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.ridgeracer.com/ লিংক-এ। ==== পড়াশোনা পড়াশোনা ডট কম ডট বিডি অনেক সময়ই দেখা যায় পড়াশোনা সংক্রান্ত নানা ধরনের তথ্য খুঁজে পেতে আমাদের একটু বেগ পেতে হয়। কষ্ট করে তথ্য জোগাড় করা গেলেও সেগুলো সঠিক কি না সেটা যাচাইয়ের একটা ব্যাপার থাকে। এসব তথ্য যদি একসাথে কোথাও পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। আর এমনই একটি সুবিধা দিচ্ছে পড়ালেখা ডট কম ডট বিডি ফোরামটি। শিক্ষাবিষয়ক নানা তথ্য নিয়ে রয়েছে পড়ালেখা ডট কম ডট বিডি নামের একটি ফোরাম। এতে বিনা মূল্যে নিবন্ধিত হয়ে একাডেমিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট (জেএসসি), সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি), হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নানা ধরনের তথ্য ও সাজেশন পাওয়া যাবে। সাইটিতে ভিজিট করার ঠিকানা :www.poralekha.com.bd/forum ==== রেড কার্পেট ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল ব্রিটিশ সংগীত তারকা অ্যাডেলের গ্র্যামি জয়ী ‘টুয়েন্টি ওয়ান’ টানা দু’বছর ধরে মার্কিন বিক্রি তালিকায় শীর্ষে রয়েছেন। ২০১২ সালে মার্কিন তারকা টেইলর সুইফটের ‘রেড’ অ্যালবামের চেয়েও বেশি বিক্রি হয়েছে ‘২১’। ১৯৯১ সাল থেকে গানের অ্যালবাম বিক্রির রেকর্ড সংগ্রহ করছে নেলসেন। সেই সময় থেকে এখন অবধি অন্য কোনো অ্যালবাম টানা দু’বছর বিক্রি তালিকায় শীর্ষে থাকেনি, যা ঘটেছে ‘২১’-এর ক্ষেত্রে। ‘স্কাইফল’ তারকা অ্যাডেলের এই অ্যালবামটির ৪.৪১ মিলিয়ন কপি যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে গত বছর। ‘রেড’-এর ক্ষেত্রে বিক্রির পরিমাণ ৩.১১ মিলিয়ন কপি। আডেলের ‘২১’ অ্যালবামে ‘রোলিং ইন দ্য ডিপ’ এবং ‘সামওয়ান লাইক ইউ’ গানগুলো রয়েছে। ২০১২ সালের শুরুতে এসব গানের জন্য ছয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেন অ্যাডেল। সংগীতশিল্পী আডেলের জন্ম ১৯৮৮ সালের ৫ মে। ২০০৬ সালে মাইস্পেসে অ্যাডেলের একটি গানের ডেমো প্রকাশ করেছিলেন তার এক বন্ধু। এরপরই এক্সএল রেকর্ডিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। তার প্রথম অ্যালবাম ‘১৯’ বাজারে আসে ২০০৮ সালে। বাণিজ্যিকভাবে সফল হয় এটি। ২০০৯ সালে সেরা নতুন শিল্পী এবং সেরা নারী পপ ভোকাল পারফর্মেন্সের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেন তিনি। এই শিল্পী জার্মানিতেও ব্যাপক জনপ্রিয়। তার সম্পর্কে আরও জানতে : https://myspace.com/adelelondon