প্রতিটি ফুলেরই যেমন আলাদা একটা সৌন্দর্য আর পরিচিতি আছে ঠিক তেমনি জাতি বিশেষে কদর রয়েছে বিশেষ বিশেষ ফুলেরও। কিন্তু গাছের ফুলের পাশাপাশি কাগজ দিয়েও যে কত সুন্দর ফুল বানানো যায় সেটা বোধকরি জাপানীদের চাইতে ভালো খুব কম মানুষই জানেন। আর কাগজ দিয়ে নান্দনিক নানা জিনিস বানানোর এই শিল্প বা অরিগামির মাধ্যমে একসাথে ৫০,১৭৮টি কাগজের ফুল বানিয়ে ও প্রদর্শণ করেই এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে জাপানের নাগোয়াতে অবস্থিত আইচি প্রিফেকচারাল চিগুসা সিনিয়র হাইস্কুলের শিক্ষার্থীরা। মূলত পার্পল ও পার্পল রঙের নানা শেডে রাঙানো একই মাপের কতগুলো কাগজ দিয়েই তৈরি করা হয় রেকর্ড সংখ্যক এই কাগজের ফুল।
