এমটিবি এবং মেরী স্টোপস বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৪১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং মেরী স্টোপস বাংলাদেশের মধ্যে সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়ে ‘দেশব্যাপী বিল সংগ্রহ সংক্রান্ত’ একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাশরুরুল ইসলাম এবং এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মেরী স্টোপস বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মামুন রশীদ, হেল্থ সিস্টেম স্ট্রেনথেনিং পরিচালক ডা. রীনা ইয়াসমিন ও কোম্পানি সেক্রেটারি নূরে আলম এবং এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান, হেড অব অপারেশন স্বপন কুমার বিশ্বাস, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং ইরফান ইসলাম, গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খান উপস্থিত ছিলেন।