মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান গত বৃহস্পতিবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
বেপজায় যোগদানের পূর্বে জেনারেল হাবিব এমআইএসটি এর কম্যানডেন্ট ও তারপর ঢাকা সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং প্রধান ছিলেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন। -প্রেস বিজ্ঞপ্তি
