জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দির যমুনার হার্ড পয়েন্টের ব্যাপক ধস নেমে বিলীনের পথে। গত দুই দিনে ভাঙ্গনে ইউরোপিয়ান দেশের সাহায্যার্থে ফ্যাপ নির্মিত কুলকান্দি হার্ড পয়েন্টসহ কুলকান্দি এলাকার শতাধিক বসত বাড়ি যমুনা গর্ভে বিলীন হয়েছে।
জানা যায়, ১৯৯৬-১৯৯৮ সালে কুলকান্দি বিস্তীর্ণ এলাকা যমুনার ভাঙ্গন থেকে রক্ষার্থে ইউরোপ ও ফ্রান্সের যৌথ কারিগরি সহায়তায় নির্মিত কুলকান্দি রিভেটমেন্ট ট্রেস্ট স্ট্রাক্টচার কংক্রিট বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের কারণে দীর্ঘদিন কুলকান্দি এলাকা যমুনার ভাঙ্গন থেকে মানুষ নিরাপদে ছিল।
গত এক বছরে কুলকান্দি হার্ড পয়েন্টের ১৫০ মিটার যমুনাতে বিলীন হয়েছে। কুলকান্দি এলাকার শতাধিক ঘর-বাড়ি, গাছপালা, আবাদী জমি যমুনা গর্ভে হারিয়ে গেছে। যমুনার ভয়াবহ ভাঙ্গনকবলিত কুলকান্দি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও মাগুন মিয়ার বাজারসহ কুলকান্দি এলাকার অসংখ্য মূল্যবান স্থাপনা।
কুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুবাইদুল ইসলাম দুলাল ও বর্তমান চেয়ারম্যান সেলিনা আলম জানান, যমুনা ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোন ব্যবস্থা গ্রহণ না করায় ভাঙ্গন অব্যাহত রয়েছে।
