আশুগঞ্জে জেপি’র আলোচনা সভা

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:২৪
জাতীয় পার্টি (জেপি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে আলোচনা সভা ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শ্রম কল্যাণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক একুশে আলো‘র সম্পাদক সেলিম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেক ও কলামিস্ট মোঃ হেলাল আহম্মেদ। জাতীয় পার্টি (জেপি) আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী সামাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আক্তারুজ্জমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, দৈনিক একুশে আলোর প্রধান প্রতিবেদক ও এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, জাতীয় পার্টি (জেপি) আশুগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মোঃ হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আলতাফ হোসেন, মোঃ নাছির মিয়া, সাংবাদিক আবু আব্দুল্লাহ ও আল মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা ও জাতীয় পার্টি জেপি‘র চেয়্যারমান মোঃ আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরচারতলা আলিম মাদ্রাসার সুপার কাজী মো. মহিউদ্দিন মোল্লা। পরে সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত হয় ইফতার পার্টি।