অধ্যাপক আবু সাইয়িদের পিএইচডি লাভ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:২৪
অধ্যাপক আবু সাইয়িদ মূলত রাজনীতিভিত্তিক হলেও প্রায় চার দশক ধরে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও সমকালীন রাজনীতি বিষয়ে গবেষণা করে আসছেন। এককালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি, শিক্ষক ছিলেন। সাবেক এই তথ্যমন্ত্রী এ পর্যন্ত ১৮টি গ্রন্থ রচনা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ‘বাংলাদেশের স্বাধীনতা কূটনীতিক যুদ্ধ’ শিরোনামে থিসিস নিয়ে সাড়ে তিন বছরের বেশি সময় ধরে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণার স্বীকৃতি স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাকে পিএইচডি ডিগ্রী প্রদান করেছে।