ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে আসন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে চুয়াডাঙ্গা নাগরিক সমাজ। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত রেল স্টেশনে অবস্থান ধর্মঘট পালন করা হয়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা আন্তঃনগর ট্রেনটি অবরোধের মুখে পড়ে। প্রায় ১০ মিনিট আটকে থাকার পর রেল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে আগামী ২০ আগস্টের মধ্যে পাঁচ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
