সালমান খানের ভিসা প্রত্যাখ্যান ব্রিটেনের

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:৪১
বলিউড তারকা সালমান খানের ভিসা প্রত্যাখান করেছে যুক্তরাজ্য। তবে কি কারণে প্রত্যাখান করা হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কয়েকটি মামলায় অভিযুক্ত হওয়ার কারণেই তাকে ভিসা দেয়া হয়নি। একটি সিনেমার শ্যুটিং করতে তার যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। খবর এনডিটিভি’র। ‘কিক’ নামের একটি সিনেমার শ্যুটিং করতে তার যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। এই ছবির পরিচালক সাজিদ নাদিয়াদিউলা বলেছেন, কারিগরি কোনো ত্রুটির কারণে ভিসা দেয়নি যুক্তরাজ্য দূতাবাস। আবার ভিসার আবেদন করা হবে। তিনি আশা করছেন, আগামী ১০ আগস্ট সালমান খান শ্যুটিংয়ে যোগ দিতে পারবেন। উল্লেখ্য, সালমান খানের বিরুদ্ধে হরিণ হত্যা এবং গাড়ি দুর্ঘটনায় পথচারীকে হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তিনি অভিযুক্ত হয়েছেন। আদালতে কেউ দোষী সাব্যস্ত হলে তার যুক্তরাজ্যে যেতে দেয়া হয় না।