বারো বছর বয়সেই ছিনতাইকারী

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:৪২
একটি বারো বছর এক বয়সী বালক ছিনতাই করলো দশ বছর বয়সী অপর এক বালকের অর্থ। খেলনা বন্দুক দিয়ে এই অর্থ ছিনতাই করা হয়। ছিনতাইকারী বালকের কিশোর আদালতে বিচার করা হবে। খবর স্কাই নিউজের। পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম পেনসিলভানিয়ায় দশ বছর বয়সী বালক রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় ১২ বছরের এক বালক এসে তাকে বন্দুক দেখায় এবং হত্যার হুমকি দেয়। ভয়ে বালক তার কাছে থাকা ৩০ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দিয়ে দেয়। এই অর্থ নিয়ে সে কোনো একটি প্রতিযোগিতা অনুষ্ঠানে যাচ্ছিল। অর্থ নিয়ে দৌড় দেয় ১২ বছরের ছিনতাইকারী ওই বালক। তবে পালাতে পারেনি সে। তাকে ধাওয়া করে অন্য তিনজন। তারা ছিনতাইকারীকে ধরে ফেলে এবং পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানায়, তার কাছে একটি খেলনা বন্দুক ছিল।