জোকস

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ১৬:৪৬
 এক ভদ্রলোক গাড়ি কিনতে গেছে। তো গাড়ির দাম ৭ লাখ টাকা। কিন্তু তার কাছে আছে ৬ লাখ ৯৯ হাজার ৯ শত ৯৮ টাকা! তার কাছে ২ টাকা আর নেই। তো সে বিক্রেতার সাথে অনেক দরাদরি করল কিন্তু বিক্রেতা কোনো ভাবেই ২ টাকা কমে গাড়ি বিক্রি করতে রাজি না। ভদ্রলোক গাড়ি কিনতে না পেরে বিষণ্ন মনে শো-রুম থেকে বের হচ্ছেন তখন একটা ফকির তার কাছে ভিক্ষা চাইল। ভদ্রলোক ফকির কে দেখে বলল, ২ টাকা দিবি? ফকির বেশ অবাক হয়ে বলল, দুই টাকা দিয়ে কি করবেন? —গাড়ি কিনব। ভদ্রলোকের উত্তর —ফকির তখন ভদ্রলোককে ৪ টাকা দিয়ে বলল, আমার জন্যও একটা গাড়ি নিয়ে আসেন। হেঁটে হেঁটে ভিক্ষা করতে আর ভাল¬া লাগে না।  সমস্ত শরীরে ফোলা দাগ নিয়ে এক রোগী ডাক্তারের কাছে গেল। ডাক্তার রোগীকে দেখে কোনো রোগই ধরতে পারলেন না। অবশেষে নিজের অক্ষমতা ঢাকতে ডাক্তার :এই রোগটা কি আপনার আগেও হয়েছিল? রোগী :জি আগে একবার হয়েছিল। কিন্তু ডাক্তার সাহেব এটা আমার কী রোগ? ডাক্তার :এটা আপনার আগের সেই রোগই।  বিখ্যাত মহাকাশবিদ স্যার আর্থার এডিংটনকে প্রশ্ন করল এক উত্সাহী ছাত্র। —স্যার, শুনেছি পৃথিবীতে মাত্র তিনজনই নাকি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের তত্ত্বটা বুঝেন, আর আপনি নাকি সেই তিনজনের একজন? এডিংটন চুপ করে রইলেন। —মাফ করবেন, আপনার মত বিনয়ী মানুষ এ ধরনের প্রশ্নে বিব্রত বোধ করবেন এটা আমার বুঝা উচিত ছিল। —ঠিক তা নয়, আমি ভাবছি তৃতীয় লোকটি কে হতে পারে?