এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভাণ্ডারিয়া উপজেলায় মোট ৩৯ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে কলেজে ৩৬ জন জিপিএ-৫ এবং মাদ্রাসায় ৩ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ৯ জন জিপিএ-৫, সরকারি কলেজে ১ জন জিপিএ-৫ পেয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষদের নিকট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। উপজেলায় মোট ৫টি কলেজে পরীক্ষার্থী ছিল ৯৭৬ জন। এর মধ্যে ৬৩৩ জন এবং আলিম পর্যায়ে ৯টি মাদ্রাসার ২০৯ পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন পাস করেছে।
কাউখালীতে পেয়েছে ২৭ জন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, এ বছর এইচএসসি ও আলিম পরীক্ষায় কাউখালী উপজেলা থেকে ২৭ জন জিপিএ ৫ পেয়েছেন। এর মধ্যে কাউখালী ডিগ্রী কলেজ থেকে বাণিজ্য বিভাগে ৩ জন, বিজ্ঞানের ১ জন ও মানবিকে ২ জনসহ ৬ জন জিপিএ-৫ পেয়েছে। কাউখালী মহিলা ডিগ্রি কলেজ থেকে বাণিজ্য বিভাগে ২ ও মানবিকে ৩ জনসহ ৫ জন জিপিএ-৫ পেয়েছে। জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজে ৭ জন এবং কাঠালিয়া কারিগরি স্কুল এন্ড কলেজে ২ জন জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোডের্র অধীনে আলিম পরীক্ষার দারুনছুন্নাত ফাজিল মাদ্রাসায় ২ জন, নাংগুলি ফাজিল মাদাসায় ৩ জন, কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসায় ১ জন, বিজয়নগর আলিম মাদ্রাসায় ১ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলার দুটি মাদ্রাসায় পাসের হার শতভাগ। এগুলো হচ্ছে জোলাগাতি ফাজিল মাদ্রাসা ও শিয়ালকাঠী ফাজিল মাদ্রাসা।
