বোস্টন গ্লোব বিক্রি করছে নিউইয়র্ক টাইমস

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩৪
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা বোস্টন গ্লোব ২০ বছর চালানোর পর বিক্রি করে দিচ্ছে নিউইয়র্ক টাইমস কর্পোরেশন। বেসবল টিম বোস্টন রেড সক্সের মূল স্বত্বাধিকারী জন ডব্লিউ হেনরির কাছে ৭ কোটি ডলারে তারা এটি বিক্রি করতে রাজি হয়েছে। দুইটি পত্রিকার ডিজিটাল সম্প্রতি অরকেস্টার টেলিগ্রাম এন্ড গেজেট ও একটি মেইল মার্কেটিং কোম্পানিও বিক্রি করে দেয়ার কথা জানানো হয়। খবর এনডিটিভির। ১৯৯৩ সালে ১১০ কোটি ডলারে পত্রিকাটি কিনেছিল নিউইয়র্ক টাইমস কর্পোরেশন। দুইবার নিলাম স্থগিত করা হয়েছিল। নিউইয়র্ক টাইমস টিভি, রেডিও, বহু আঞ্চলিক পত্রিকা, স্পোর্টস কোম্পানির মালিকানা সব কিছু বিক্রি করে দিয়েছে। বিজ্ঞাপন আয় হ্রাস পাওয়ায় ও পাঠকরা খবরের জন্য স্মার্ট ফোন ও টেবলেটের দিকে ঝুঁকে পড়ায় পত্রিকাগুলি বিরাট চ্যালেঞ্জে পড়েছে। বোস্টন গ্লোব বিক্রি দেয়ার ফলে নিউইয়র্ক টাইমস ব্যান্ড ও এর সাংবাদিকতায় বেশি মনোযোগী ও বেশি বিনিয়োগ করা যাবে বলে মন্তব্য করেছেন কর্পোরেশনের প্রধান নির্বাহী মার্ক থম্পসন।