উচ্চ মাধ্যমিকে জিপিএ-৪.০০ পেয়েছেন র্যাবের গুলিতে পা হারানো মো. লিমন হোসেন। নানা প্রতিকূলতার মধ্যেও উচ্চ মাধ্যমিকে অংশ নেন তিনি। পিরোজপুরের কাউখালীর কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র লিমন পিরোজপুর জেলার কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিনি পরীক্ষা দেন। ফল প্রকাশের পর লিমন জানান, ভবিষ্যতে ব্যারিস্টার হতে চান। এজন্য তিনি সকলের দোয়া চেয়েছেন। পঙ্গু না হলে ও মামলাসহ বিভিন্ন হয়রানির শিকার না হলে আরও ভাল রেজাল্ট করতে পারতাম বলে জানান লিমন।
২০১১ সালের ২৩ মার্চ এইচএসসি পরীক্ষা শুরুর ১২ দিন আগে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হয় লিমন। পরে লিমনের জীবন বাঁচাতে চিকিত্সকরা তার বাঁ পা কেটে ফেলেন।
