চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বোর্ডের ৪টি, রাজশাহীর ৪টি, যশোরের ৩টি, চট্টগ্রামের ১টি, দিনাজপুরের ৭টি ও মাদ্রাসা বোর্ডের ৬টি প্রতিষ্ঠান রয়েছে।
উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ দুই হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে সাত লাখ ৪৪ হাজার ৮৯১ জন।
