গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:০১
কোনো একটা রেকর্ডের সঙ্গে যখন পরিবেশের জন্য ভালো কোনো অর্জনও যুক্ত হয় তখন সেটিকে নিঃসন্দেহে ব্যতিক্রমী একটি উদ্যোগ হিসেবেই স্বীকৃতি দিতে হয়। আর এমনই এক উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি পানির নিচে সবচেয়ে বড় সময় ধরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার রেকর্ড স্থাপিত হয় মালয়েশিয়ার মালয়েশিয়ার সাবাহ’তে অবস্থিত টুংকু আবদুল রহমান পার্কে। স্থানীয় একটি মিডিয়া প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মালয়েশিয়া ও বিশ্বের আরও কয়েকটি দেশের মোট ১৩৪ জন ডুবুরী এবং এরা সবাই মিলে সর্বমোট ১৬৮ ঘণ্টা একটানা অভিযান পরিচালনা করে পানির নিচ থেকে তুলে আনেন সর্বমোট ৩,০৯৯ কেজি ময়লা-আবর্জনা।