নেত্রকোনায় জিপিএ-৫ অর্ধেকে নেমেছে সরকারি মহিলা কলেজে ফেল ৩৭৯

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:৫২
গত শনিবার ঘোষিত এবার এইচএসসি পরীক্ষায় নেত্রকোনায় ফল বিপর্যয় দেখা দিয়েছে। গতবারের ফলাফলের চেয়ে এবার জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ফেল করেছে বেশি। সারা জেলায় এবার জিপিএ ও-৫ পেয়েছে মাত্র ১০৪ জন। অথচ গতবার পেয়েছিল দুইশতেরও বেশি।এবার নেত্রকোনা সরকারি কলেজ থেকে ৫৮ জন, সরকারি মহিলা কলেজ থেকে মাত্র ১০জন, আবু আব্বস ডিগ্রী কলেজ থেকে ২৬ জন, দুর্গাপুর মহিলা কলেজ থেকে ১জন, সুষং ডিগ্রী কলেজ থেকে ৪জন এবং মোহনগঞ্জ মহিলা কলেজ থেকে ২জন জিপিএ- ৫ পেয়েছে। এবার জেলার মধ্যে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ফলাফল খুব খারাপ। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৩০ জন। পাস করেছে মাত্র ৫৫১ জন। ফেলের সংখ্যা ৩৭৯ জন। খারাপ ফলাফলের জন্য ইংরেজি শিক্ষকসহ অন্যান্য শিক্ষক স্বল্পতাকেই দায়ী করেছেন কলেজ কর্তৃপক্ষ।