এ বছর এইচএসসিতে যশোর বোর্ডের অধীনে মাগুরায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে মাগুরা সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ কলেজ থেকে ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ জন, মানবিক থেকে ১ জন, ব্যবসায় শাখা থেকে ৫ জন। জেলার সিংড়া বিহারি লাল শিকদার কলেজ থেকে ৩২জন জিপিএ-৫ পেয়েছে। এই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ৩৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬৯ জন পাস করেছে। এছাড়া দ্বারিয়াপুর কলেজ থেকে ১৬ জন, সরকারি মহিলা কলেজ থেকে ১২ জন, শ্রীপুর ডিগ্রী কলেজ থেকে ৭ জন, জিকে আইডিয়াল কলেজ থেকে ৩জন, শ্রীপুর মহিলা কলেজ থেকে ৩ জন, নাকোল সম্মিলনী কলেজ থেকে ৩ জন, আড়পাড়া ডিগ্রী কলেজ থেকে ২ জন, মহিলা কলেজ থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। দোকানে মিষ্টি কেনার হিড়িক পড়ে।
