হাজারীবাগে কাসিদা উত্সব

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২২:০১
গতকাল রবিবার হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারে মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপন পরিষদ এর উদ্যোগে হামদর্দ কাসিদা উত্সবের আয়োজন করা হয়। বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই কাসিদা আয়োজনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকাবাসী উপদেষ্টা মাসুদ মান্নান, ঢাকাবাসী উপদেষ্টা আজফারুজ্জামান সোহারাব, ঢাকাবাসী মহাসচিব শেখ খোদাবকস প্রমুখ। এই উত্সবে কাসিদা পরিবেশন করেন নয়ন আহমেদ, শেখ শাহাবুদ্দীন আহমেদ, খন্দকার শামছুল হুদা, মজিবুর রহমান মজু, মোঃ মনা, শামশের মেহেদী, র্যাভেন। -প্রেস বিজ্ঞপ্তি