বরগুনায় পৌর শিবিরের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২২:৪৩
জেলার পৌর ছাত্র শিবিরের সভাপতিসহ ৩ জনকে গত শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের ডিকেপি রোডের জসিম উদ্দিনের ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— বরগুনা পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি আবু জাফর, সদস্য গোলাম সরোয়ার ও জসিম উদ্দিন। পুলিশ তাদের কাছ থেকে ১টি রাম দা, ১টি ছেনা, ১টি বগি দা, ১টি চাপাতি ও ১টি বাংলা দা উদ্ধার করেছে। বরগুনা থানার ওসি (তদন্ত) পুলক চন্দ্র রায় বলেন, জেলায় নাশকতা চালানোর পরিকল্পনা করার সময় তাদের গ্রেফতার করা হয়েছে। বরগুনা থানার ওসি শীলমনি চাকমা বলেন, এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল কারাগারে পাঠানো হয়েছে।