রহম আলী
বানারীপাড়ায় শ্রমিকলীগ নেতা আবু জাফরের পিতা বন্দর বাজারের ব্যবসায়ী আ. রহমান রহম আলী (৮৫) রবিবার পৌর শহরের ৬ নং ওয়ার্ডের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। ওই দিন বাদ আসর জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
