সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পারুলিয়ায় মঙ্গলবার সকালে থ্রি-হুইলার ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহতের নাম মৃত্যুঞ্জয় বাছাড় (৩৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গাভা গ্রামের নরেন্দ্রনাথ বাছাড়ের ছেলে।
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মধুপুর উপজেলার গাঙ্গাইর এলাকায় মঙ্গলবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। নিহতের নাম সাহেরা খাতুন (৬০)। তিনি উপজেলার মাইজবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলীর স্ত্রী। আহতদের মধ্যে ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
