উড়ন্ত বাইসাইকেল

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৫
ব্রিটেনের দুইজন অভিযাত্রী দাবি করেছেন, তারা এমন এক ধরনের উড়ন্ত বাইসাইকেল উদ্ভাবন করার পরিকল্পনা করছেন যা ঘন্টায় ৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এবং ৪ হাজার ফুট উপরে উঠতে পারবে। খবর এনডিটিভি’র। এই বাইসাইকেল ইচ্ছা করলেই উড়ানো যাবে। অর্থাত্ রাস্তায় যদি কখনো যানজট দেখা যায় তাহলে উড়ে ওই স্থান অতিক্রম করা যাবে। এর সঙ্গে পাখা রয়েছে এবং এতে প্রয়োজনীয় জ্বালানি মজুদ থাকবে যাতে যে কোনো সময় উড়াল দেয়া যায়। পরিকল্পনাকারী জন ফোডেন এবং ইয়াননিক রেড বলেন, সাইকেলটি দেখতে একটি সাধারণ সাইকেলের মতোই মনে হবে যতক্ষণ না এটি উড়াল দেবে। তারা জানান, এই প্রকল্প বাস্তবায়নে অর্থ সংগ্রহও শুরু হয়েছে।