অপহরণ চক্রের চারজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার, বগুড়া
অবশেষে ঘটনার তিনসপ্তাহ পর বগুড়ার সোনাতলায় অপহূত কিশোরীকে উদ্ধার এবং অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়ার সদস্যরা। মঙ্গলবার ভোরে সোনাতলা ও শেরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টায় র্যাব-১২ বগুড়ার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এস এম মোরশেদ হাসান।
প্রেস বিফ্রিংয়ে র্যাব কোম্পানি কমান্ডার বলেন, ‘র্যাব-১২ সদস্যরা অপহরণকারীদের গ্রেফতার ও কিশোরীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। মঙ্গলবার ভোরে চারজনকে আটক করা হয়। এরা হলেন- মো. বকুল মিয়া, মো. লিজু মিয়া, মো. বিশাল ও মিন্টু মিয়া।’
