দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ বা ১০ আগস্ট উদযাপিত হবে ঈদ-উল-ফিতর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণে ঈদ পরবর্তী প্রায় ৭/৮ দিন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ঈদ উপলক্ষে ছুটি থাকে। কিন্তু এই বছর সরকার ১৩ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলা রাখার নির্দেশ দিয়েছেন। যদি ১০ আগস্ট ঈদ-উল-ফিতর উদযাপিত হয় তাহলে ১৩ আগস্ট হবে ঈদ পরবর্তী তৃতীয় দিবস। স্বাধীনতা পরবর্তী কোনো ঈদের পরবর্তী তৃতীয় বা চতুর্থ দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ—ঈদ-উল-ফিতরের ছুটি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পর্যন্ত বাড়ান।
জনৈক শিক্ষক
