মাদারীপুর কালেক্টরেটে প্রথম শ্রেণীর ১৫ কর্মকর্তার পদ বর্তমানে শূন্য। গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর কালেক্টরেটে বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), রেভিনিউ ডেপুটি কালেক্টর, সদর উপজেলা নির্বাহী অফিসার, নেজারত ডেপুটি কালেক্টর ও জেনারেল সার্টিফিকেট অফিসারের একটি করে ৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া কালকিনি ও রাজৈর উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) একটি করে ২টি পদ এবং সহকারি কমিশনারের ৮টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
