পাওয়ারলুমে হামলার নিন্দায় নরসিংদী চেম্বার

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৫৩
নরসিংদীর প্রাণকেন্দ্র চৌয়ালায় পাওয়ারলুম ফ্যাক্টরীতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। গতকাল রবিবার চেম্বারস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সাংবাদিকদের নিকট এ ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব মোশারফ হোসেন (সিআইপি), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল আল মামুন, ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম, পরিচালক কাজীম উদ্দিন, নিজাম উদ্দিন লিটন, মনিরুজ্জামান ভূইয়া, তৈয়বুর রহমান, মোমেন মোল্লা প্রমুখ জানান, গত ১ আগস্ট ঈদ বোনাসের দাবীতে এক শ্রেণীর শ্রমিক হঠাত্ উত্তেজিত হয়ে পাওয়ারলুম শিল্প মালিকদের ফ্যাক্টরীতে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ, বাড়ীঘরে ভাংচুর হামলা, এমনকি চৌয়ালা বণিক সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। তা খুবই দুঃখজনক। এই ঘটনায় আমরা সবসময়ই পাওয়ালুম মালিকদের পাশে আছি এবং থাকবো। এ ঘটনার পিছনে শ্রমিকদেরকে উষ্কানি দানকারীরাও দেশ ও জাতীর শত্রু।