৩১তম বিসিএসের লিখিত পরীক্ষার নম্বরপত্র দেয়া শুরু ১৮ আগস্ট

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:২৭
৩১তম বিসিএস এর লিখিত পরীক্ষার নম্বরপত্র প্রাপ্তির জন্য কমিশনে দরখাস্তকারী প্রার্থীদের নম্বরপত্র আগামী ১৮ আগস্ট থেকে দেয়া শুরু হবে। গতকাল এক তথ্য বিবরণীতে জানানো হয়, ১৮ আগস্ট থেকে দেয়া শুরু হয়ে আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেরে বাংলা নগর, আগারগাঁও-এ কমিশনের নবনির্মিত ভবন হতে এ নম্বরপত্র বিতরণ করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়ে কমিশনের নবনির্মিত ভবনে উপস্থিত থেকে নম্বরপত্র সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে। নম্বরপত্র সংগ্রহের সময় প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।