জেলায় চরমপন্থি নেতা আসলাম হোসেনকে (৪০) অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি রিভলবার, শাটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গত রবিবার রাতে পাবনা মেরিল গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, আসলাম চরমপন্থি সংগঠন ও অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত।
পুলিশ জানায়, চরমপন্থি সংগঠন ‘বাহিনী’র আঞ্চলিক নেতা ও অস্ত্র ব্যবসায়ী আসলাম হোসেন অস্ত্র বিক্রির উদ্দেশ্যে পাবনা মেরিল গেট এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। আটকের পর তাকে সদর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
