কানাইঘাটে দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী খুন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫২
সিলেটের কানাইঘাটে দুর্বৃত্তদের হাতে আবুল কালাম দিনার নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে রাজাগঞ্জ বাজার থেকে নোয়ামাটি গ্রামের বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়। সোমবার কানাইঘাট থানার ওসি জানান, তিন জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত আবুল কালাম দিনার রাজাগঞ্জ বাজারের কালাম এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।