মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৪
মাহবুব আলী খান সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ২৯তম শাহাদাত্ বার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাত। এছাড়া ঢাকার বিভিন্ন মসজিদে বাদ আছর দোয়া মাহফিল এবং বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে। এদিকে আজ মরহুমের বাসভবন ‘মাহবুব ভবন’ এ (ধানমন্ডি আ/এ, ঢাকা) এতিমদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। মো. মকবুল আলী রংপুরে বাংলাদেশের প্রথম লোকসঙ্গীত ইনস্টিটিউট আব্বাস উদ্দিন একাডেমীর প্রতিষ্ঠাতা সঙ্গীত শিল্পী, সংগঠক এবং অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো. মকবুল আলীর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রংপুরস্থ মুন্সীপাড়া বাসভবন ‘স্বপ্ননীড়’-এ আগামীকাল বাদ আছর দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এ মাহফিলে সবাইকে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আফজাল জাহান কামাল চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আফজাল জাহান কামালের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আছর ঢাকার ঝিগাতলাস্থ বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আছিরউদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত সমবায় পরিদর্শক এবং সমাজসেবক আছির উদ্দিন আহমেদের চতুর্দশতম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আছর মরহুমের মুলাটোল, রংপুরস্থ বাসভবনে (আহমদ সড়ক নং-৩, বাসা নং-২২৮) কোরআন খতম, দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় তার আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নেতা মো. আবুল হোসেন হিরু আওয়ামী লীগ সূত্রাপুর থানার সাবেক সভাপতি ঢাকা মহানগর কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (রাজধানী শাখা) সাবেক সভাপতি ও টিকাটুলী ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন হিরুর পঞ্চম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদ আছর মরহুমের রাজধানীর ৪১/৬ নং হাটখোলা রোডের টিকাটুলীস্থ বাসভবনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিলে সকলকে উপস্থিত হয়ে দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে।