দেহরক্ষী কুকুরদের মধ্যে সৃষ্ট ভালবাসা দেখে প্রথমে ভাল লাগা এবং অবশেষে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন ব্রিটেনের এক যুগল। তারা দুজনেই অন্ধ। খবর মেট্টোর।
ক্লেয়ার জনসন (৫০) এবং মার্ক গ্যাফি (৫২) জানান, তারা তাদের দেহরক্ষী কুকুরের প্রশিক্ষণ দিতে যান একটি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে কয়েকদিন প্রশিক্ষণ নেয়ার পর ভেনিস ও রড নামের কুকুর দুটির মধ্যে ভালবাসার সৃষ্টি হয়। তারা একসঙ্গে খেলাধুলা করতে শুরু করে।
প্রশিক্ষক জানান, কুকুর দুটি রোমান্টিকতার মধ্যে আছে। তারা একে অপরকে ভালবাসে। এরপরই আমাদের দুজনের মধ্যেও ভালবাসার সৃষ্টি হয় এবং এগার মাস পর আমরা বিয়ে করতে সম্মত হই।
