খাদ্যে ফরমালিন ব্যবহারের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২৩:০০
খাদ্যে ফরমালিন ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রতিবাদে নগরীতে মানববন্ধন করেছে বরিশাল জনস্বার্থ রক্ষা কমিটি। গতকাল সোমবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক দেওয়ান ফকরুল আলম। এসময় বক্তব্য রাখেন জনস্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব মুনাওয়ারুল ইসলাম অলি, কমিটির সমন্বয়কারী হিরন কুমার দাস মিঠু, কমিউনিস্ট পাটির জেলা সভাপতি একে আজাদ প্রমুখ। বক্তারা বলেন, দেশে খাদ্যদ্রব্যে ফরমালিন ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারের মহোত্সব চলছে। নির্দ্বিধায় মাছ, মাংস, শাক-সবজি, ফল-মূল এমনকি দুধেও ফরমালিন মেশানো হচ্ছে। বরিশালের প্রতিটি বাজারে ফরমালিন ডিহাইড্রেট মেশিন স্থাপনের মাধ্যমে ফরমালিনমুক্ত বাজার ঘোষণার দাবি জানানো হয়।