সবুজের কাছে ফিরে যাওয়ার আহ্বান নিয়ে গেল বহু বছর থেকেই কাজ করে যাচ্ছে বিশ্বের একাধিক পরিবেশবাদী সংগঠন। তবে সবুজের কাছে ফিরে যাওয়া বলতে বৃক্ষ ও প্রকৃতির প্রতি যে ভালোবাসার কথা বোঝানো হয় সেই ভালোবাসারই একটা আক্ষরিক প্রয়োগ এবার করে দেখালো জার্মানির টিভি নেটওয়ার্ক প্রোসিবেন ও খ্যাতনামা সংগঠন ডব্লিউডব্লি¬উএফ (ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচার)। সম্প্রতি এই দুই সংগঠনের পক্ষ থেকে জার্মানির ইসেনে অবস্থিত গ্রুগাপার্কে একসাথে সবচেয়ে বেশি মানুষের (৮৪৮ জন) গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকার রেকর্ড স্থাপিত হয়।
