জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের মাস্টার্স শেষ পর্বের (প্রাইভেট) রেজিস্ট্রেশন অনলাইনে ১৯ আগস্ট হতে শুরু হবে। এ কার্যক্রম বিলম্ব ফি ছাড়া ২৭ আগস্ট পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nuadmission.com) থেকে জানা যাবে।
২০১১-২০১২ শিক্ষাবর্ষে মাস্টার্স
১ম পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১২ শিক্ষাবর্ষের মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে আগামী ১৮ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info
www.nuadmission.com) থেকে জানা যাবে। -তথ্য বিবরণী
