যাত্রাবাড়ীতে প্যাথেড্রিন ও গাঁজাসহ ১ জন আটক

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:১২
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক হাজার পিস প্যাথেড্রিন ইঞ্জেকশন ও এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম সুজন। মঙ্গলবার বিকালে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কর্মকর্তারা জানতে পারেন, সুজন মাদক সরবরাহ করতে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় গিয়েছেন। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম দ্রুত অভিযান চালায় এবং মীরহাজিরবাগ এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে। র্যাব সূত্র আরো জানিয়েছে, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।