বরগুনা-২ আসনের সাবেক এমপি মরহুম আক্তারুজ্জামান আলমগীরের পশ্চিম বরগুনার বাসভবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে তিনটার দিকে ঘরের দোতলায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। এমপি আলমগীরের বড় ছেলে রফিক জানান, সময়মত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছালেও রিজার্ভ ট্যাঙ্কে পানি না থাকা, পাম্প মেশিন বিকলসহ নানাবিধ ত্রুটির কারণে আগুন নিয়ন্ত্রণে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়। ফলে টিনের দোতলা ঘরের ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। প্রতিবেশীরা জানায়, এত ক্ষয়ক্ষতি হওয়ার একমাত্র কারণ পানির অভাব।
