কাঁঠালিয়ায় আওরাবুনিয়া ইউনিয়ন জেপির ইফতার মাহফিল

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:১৩
কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার স্থানীয় মুনসিরাবাদ বাজারে ইউনিয়ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহবায়ক মোঃ আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে ই্ফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেপি উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান দুধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মোঃ জাকির হোসেন মজনু, জাতীয় যুব সংহতির উপজেলা আহবায়ক মোঃ মোস্তাফিকুর রহমান সেন্টু, যুব সংহতির উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মামুন হাওলাদার। বক্তব্য রাখেন জেপি ইউনিয়ন যুগ্ম আহবায়ক মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ শহিদ মিয়া, জেপি নেতা এইচ এম মামুন হাওলাদার, মহাম্মদ আলী সরদার, জাতীয় যুব সংহতির ইউনিয়ন আহবায়ক অরবিন্দু, যুগ্ম আহবায়ক মোঃ শিপন সিকদার, মোঃ কবির সিকদার প্রমুখ। সভাশেষে জেপি চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কর্তৃক দেয়া ইফতার বিতরণ করা হয়।