চাঁদপুরে পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:৩৭
চাঁদপুরের হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভকে (৩২) ২টি পিস্তল ও গুলিসহ র্যাব-১১ এর একটি দল আটক করে চাঁদপুর আদালতে পাঠিয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের মাসকেট ভিলা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হাজীগঞ্জ থানায় নিয়ে আসে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের একটি দল শুকুর আলম শুভর কাছ থেকে দুইটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ইয়াবা ও গাঁজা আটক করেছে। এ ব্যাপারে র্যাব-১১ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা দায়ের করেছে।