হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:৩৯
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন। সমপ্রতি ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলীয় জোট জয়লাভ করায় তারা মনে করছে জাতীয় নির্বাচনেও তারা জয়লাভ করবে। কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। এ কথা তারা ভুলে যাচ্ছেন। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তরের একমাত্র পথ। এর বিকল্প কোন পথ নেই। তাই বিরোধীদলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে অন্যকোন পথে ক্ষমতা যাওয়া সম্ভব নয়। গতকাল মঙ্গলবার ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকার একাংশ নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যেবে তিনি এসব কথা বলেন। জেলা শহরের বিআরডিবি ট্রেনিং স্টোরে এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সদরের এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।