হরিরামপুর উপজেলা জাতীয় পার্টির ইফ্তার মাহিফলে শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছে। সোমবার হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি মানিকগঞ্জ-২ আসনে এমপি এসএম আব্দুল মান্নানের কাছে হরিরামপুর জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজের শতাধিক নেতাকর্মী লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। এদের মধ্যে রয়েছেন উপজেলা সাধারণ সম্পাদক মীর লুত্ফর রহমান নাসির, উপজেলার যুবসংহতি সভাপতি বাশার হাজারী, সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (রাফি), দপ্তর সম্পাদক সঞ্জয় কর্মকার, হরিরামপুর উপজেলা ছাত্রসমাজ সভাপতি মেহেদী হাসান (টুটুল), সহ-সভাপতি লুত্ফর রহমান, সাধারণ সম্পাদক মামুন শিকদারসহ ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী। এ ব্যাপারে পদত্যাগী উপজেলা সাধারণ সম্পাদক মীর লুত্ফর রহমান নাসির ও ছাত্রসমাজের মেহেদী হাসান (টুটুল) জানান, স্থানীয় এমপির রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীরা অতিষ্ঠ এবং তার মনগড়া রাজনীতির কারণে নেতাকর্মীরা লিখিত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
