হোসেনপুরে দুই শতাধিক শিক্ষকের ঈদ আনন্দ নেই

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫২
হোসেনপুর উপজেলা বেসরকারি রেজি:প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষক বেতন ও ঈদ বোনাস না পেয়ে ঈদ বঞ্চিত। উপজেলা শিক্ষা অফিসে বেতন ভাতা আসলেও ব্যাংকে আসেনি। যার কারণে শিক্ষকরা বেতন ও ঈদ বোনাস উঠাতে পারেনি। হোসেনপুর উপজেলা বেসরকারি রেজি: শিক্ষক সমিতির সভাপতি মো:আলাউদ্দিন জানান, শিক্ষকরা ঈদে বেতন ও বোনাস না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরছেন।