চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদ্য জাতীয়করণকৃত ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৯ জন শিক্ষক ঈদের আগে বেতন-বোনাস পাননি। জানা যায়, উপজেলা শিক্ষা অফিস বেতন-বোনাসের বিল ছাড় দিলেও সংশ্লিষ্ট স্থানীয় জনতা ব্যাংকে ছাড়ের আদেশ এখনো পর্যন্ত আসেনি। ফলে এসব শিক্ষকের পরিবারে ঈদ কাটবে নিরানন্দে। এসব শিক্ষকরা জানুয়ারি থেকে অদ্যাবধি ৭ মাস পার হলেও গতকাল বুধবার পর্যন্ত তারা জাতীয়করণের কোন সুযোগ-সুবিধা ভোগ করতে পারেননি।
লোহাগাড়া উপজেলা সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেতা ফরিদুল ইসলাম জানান, জাতীয়করণের ঘোষণায় তারা খুশি হলেও এখনও পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে না পারায় হতাশ।
