আমাদের দেশে জনপ্রিয়তা প্রায় শূণ্যের কোঠায় হলেও পাশ্চাত্যের অনেক দেশেই ভীষণ জনপ্রিয় এক খেলার নাম বেসবল। তবে মাত্র কিছুদিন আগে দীর্ঘতম বেসবল ম্যাচের যে রেকর্ডটি হয়ে গেল আমেরিকার ইলিনয়েস অঙ্গরাজ্যের সগেট শহরের জিসিএস বলপার্কে, সেটি দেখার ধৈর্য্য বোধকরি সবচেয়ে বড় বেসবল ভক্তেরও ছিল না। কেননা সবমিলিয়ে ৫২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে ম্যারাথন এই বেসবল ম্যাচটি স্থায়ী হয়েছিল ৬২ ঘণ্টা ৩২ মিনিট ৫৯ সেকেন্ড। সবমিলিয়ে মাঠের খেলার বাইরে খেলোয়াড়দের টিম ফটোটাও (বাঁয়ে) হয়েছিল দেখার মতো।
