মাধবকুন্ডে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:৪১
গতকাল রবিবার বিকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে গোসল করতে নেমে জসিম শেখ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। জসিম শেখ ঢাকা ক্যামব্রিয়ান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ সূত্রে জানা যায়,ঢাকা ক্যামব্রিয়ান কলেজ থেকে ১৪ জনের একটি দল মৌলভীবাজার বড়লেখা মাধবকুণ্ডে বেড়াতে আসে। দুপুরে মাধবকুণ্ড জলপ্রপাতে তারা গোসল করতে নামলে জসিম নিখোঁজ হয়। পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ জানান, সিলেটে ডুবুরিদের খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে।